হাতিয়ায় ২কেজি ৮০০গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক

0
85

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হাতিয়া উপজেলায় ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান (১৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার সঙ্গে থাকা ২ কজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ঃ৩০ মিনিটের সময় হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে স্পিডবোট তল্লাশি করে স্কুল ব্যাগের মতো ৩ প্যাকেট (২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মেহেদী হাসান হাতিয়া উপজেলার আফাজিয়া বাজার সংলগ্ন ফরাজী গ্রামের মোঃ কামরুল ইসলামের ছেলে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯ঃ৩০ মিনিটে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এ সময় মাদক পাচার কালে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যহত থাকবে।


হাতিয়ায় ২কেজি ৮০০গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here