নড়াইলে দেশীয় মদসহ যশোরের ০২ মাদক কারবারি আটক

0
116

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে দেশীয় মদসহ যশোরের ০২ মাদক কারবারি আটক

নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জনাব সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদসহ যশোরের ০২ জন মাদক কারবারিকে আটক করেছে।

আসামিদ্বয় হলেন যশোর কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন(২৫) এবং ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।

আসামিদ্বয়কে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান রয়েছে।


নড়াইলে দেশীয় মদসহ যশোরের ০২ মাদক কারবারি আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here