
ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃণমূলের নেতৃত্বকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তৃণমূলের সৎ, মেধাবী ও ত্যাগীদের নেতৃত্বে আনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিকেলে ভোলার তজুমদ্দিনের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাঁচড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে অভাবনীয় উন্নয়ন হয়। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ফের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
সম্মেলনে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মাস্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল ইসলাম, এম আলাউদ্দিন জামাল, ওসি মো: মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।













