ইঞ্জিনিয়ার আরজান আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

0
117

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার কমলগঞ্জে বৃহত্তর সামাজিক সংগঠন ঐতিহ্যবাহী রসুলপুর যুব সংঘ-এর সভাপতি ইঞ্জিনিয়ার আরজান আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা ও নব-গঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় স্থানীয় রাজদিঘিরপার বাজার ক্লাব ঘরে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুজ্জামান মিয়া বিএসএস (অনার্স) এমএসএস (অর্থনীতি)
অধ্যক্ষ কমলগঞ্জ সরকারি গনমহাবিদ্যালয় কমলগঞ্জ মৌলভীবাজার।

গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব অলি আহমদ খান চেয়ারম্যান ২নং পতনউষার ইউনিয়ন পরিষদ।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব রিপন ইসলাম ময়নুল সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য ১নং ওয়ার্ড।
জনাব আলাল মিয়া সদস্য ৩নং ওয়ার্ড ২নং পতনউষার ইউপি। জনাব মাওঃ নজরুল ইসলাম
সুপার খায়রুনেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
রসুলপুর যুব সংঘের উপদেষ্টা আব্দুর জব্বার,মালিক মিয়া, তরুন সমাজকর্মী রুমেল আহমদ রিফাত,আফসার খান,শাহানুর আহমদ,সহ এলাকার মুরব্বিগন ও যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা সংগঠনের সভাপতি ইঞ্জিঃ আরজান আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন পাশাপাশি ওনার দায়িত্ব অবস্থায় সফলতা নিয়েও আলোচনা করা হয়।

পরিশেষে উনার যুক্তরাজ্য গমন যেন নিরাপদ ও সফল হয় এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


ইঞ্জিনিয়ার আরজান আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here