লোহাগড়ায় মৃত্যু ব্যাক্তি কবরে থেকে ও মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হলেন।

0
127

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ার কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হলেন কাশিপুর ইউনিয়নের ধোপাহ গ্রামের মৃত্যু মোঃ হারুন অর রশিদ। তিনি ২০১৪ সালে মারা গেছেন ।
মৃত্যু ব্যক্তি মোঃ হারুন অর রশিদ কোন বিধি মোতাবেক ওই বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হলেন তা জানতে চাইলেন এলাকাবাসী?

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ২৯/০৮/২২ তারিখের আবেদন (আইডি-১৭৯৪৪) মোতাবেক গত ১৫/০৯/২০২২ ইং তারিখে যশোর শিক্ষা বোর্ড এর বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেন যার স্বারক নম্বর
বিঅ-৬/৬৬০৪/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১২১৬৫

ধোপাহ গ্রামে খোজ খবর নিয়ে জানা যায়, মোঃ হারুন অর রশিদ ২০১৪ সালে মারা গেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন কি ভাবে মৃত্যু ব্যক্তি কে এডহক কমিটির অভিবাবক সদস্য করলেন।এই নিয়ে এলাকায় বেশ গুন্জন শুরু হয়েছে।

প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন,ভোটার তালিকায় তার নাম ছিল বলে এডহক কমিটিতে নাম পাঠিয়েছি।এ ভুল ক্লার্ক করেছে। ভুল জানতে পেরে আজ বোর্ডে নাম পরিবর্তন করতে এসেছি।
এঘটনায় লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী সংগে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমি ডিসি মহোদয়ের সংগে একটা জরুরি মিটিংয়ে আছি, পরে কথা বলবো বলে ফোন টি কেটে দেন।


লোহাগড়ায় মৃত্যু ব্যাক্তি কবরে থেকে ও মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য হলেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here