সাতক্ষীরা কালিগঞ্জে ভগ্নিপতি হত্যা মামলার প্রধান আসামি ফজর আলী ঢাকা থেকে গ্রেপ্তার।

0
98

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরের ভগ্নিপতি সামছুর গাজী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্যালক ফজর আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৬ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে শনিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার দারুসসালাম এলাকার বসুপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃত ফজর আলী (৫৫) কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের সামছুর গাজীর ছেলে মিজানুর রহমান ঘেরে মাছ চুরি করেছে এমন অভিযোগ নিয়ে গত ১৫ সেপ্টেম্বর দুপুর দেড়টার সামছুর গাজীর বাড়িতে যেয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে তার শ্যালক ফজর আলী ও আহাদ আলী গং। এক পর্যায়ে বড় শ্যালক ফজর আলী গাজী ও ছোট শ্যালক আহাদ আলী গাজী শাবল দিয়ে ভগ্নিপতি সামছুর গাজীর মাথায় এবং শরীরে এলোপাথাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তারা তাদের বোনকেও আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে সামছুর গাজীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে শাহিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকে র‌্যাব-৬, সাতক্ষীরার একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে গোপনে ছায়াতদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প ও র‌্যাব-১ ঢাকার একটি যৌথ আভিযানিক দল চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ফজর আলী ঢাকা জেলার দারুস সালাম এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর মামলার ২ নং আসামি আহাদ আলী গাজীকে যশোরের মনিরামপুর এলাকা থেকে এবং ৬ নং আসামি উপজেলার কালিকাপুর গ্রামের বাকি ফকিরের ছেলে শাহিনুর রহমানকে (৩২) গত ১৫ সেপ্টেম্বর কৃষ্ণনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ফজর আলী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করাহয়েছে।


সাতক্ষীরা কালিগঞ্জে ভগ্নিপতি হত্যা মামলার প্রধান আসামি ফজর আলী ঢাকা থেকে গ্রেপ্তার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here