
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে হাফিজা আক্তার (৩) নামে এক শিশুর পুকুরের ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) উপজেলার কালকিনি পৌরসভার ১ নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাফিজা পাঙ্গাশিয়া এলাকার মোঃ আবদুল গফুর হাওলাদারের ছোট মেয়ে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হাফিজা বাড়ির লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুর ঘাটে একা গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।পরে অনেক খোঁজাখুঁজির শেষে তার মেঝো চাচা সবুজ হাওলাদার পুকুরের পানিতে হাফিজার লাশ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশু হাফিজার মৃত্যু হয়েছে।













