প্রতিবন্ধির চুরি যাওয়া ভ্যান উদ্ধার যশোর ডিবি পুলিশ, গ্রেফতার-১।

0
110

যশোর জেলা প্রতিনিধি:

ইং- ১৯/০৯/২০২২ তারিখ রাতে মনিরামপুর থানাধীন কাশিমপুর গ্রামের পঙ্গু প্রতিবন্ধি শাহিনুর ইসলাম এর ব্যাটারী চালিত মটর ভ্যান অজ্ঞাতনামা চোর/চোরেরা তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। বিষয়টি সোশাল মিডিয়ায় আসলে নজরে আসে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের। তাঁর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নেমে ঘটনায় জড়িত ১জনকে আটক করে চোরাই ভ্যানটি উদ্ধার করে। এই সংক্রান্তে শাহিনুর ইসলাম বাদী হয়ে এজাহার দিলে মনিরামপুর থানার মামলা নং- ২১, তাং- ২৭/০৯/২০২২খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ হেলাল উদ্দিন (২৬), পিতা- আঃ কদের দফাদার, সাং-দরাজহাট, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি চোরাই ভ্যান গাড়ি
২। চুরি কাজে ব্যবহৃত সরঞ্জাম


প্রতিবন্ধির চুরি যাওয়া ভ্যান উদ্ধার যশোর ডিবি পুলিশ, গ্রেফতার-১।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here