মাগুরার মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

0
67

বিশেষ প্রতিনিধি মাগুরা:

মাগুরার শালিখা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শতখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শালিখা উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান শেখ ও ছোনপুর গ্রামের আশরাফ শেখের ছেলে সাজিদ শেখ। আহত যুবকের নাম রাজু বিশ্বাস। তিনি উপজেলার তিতার খা পাড়ার রহিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাইকে তিনজন যশোরের ঝিকরগাছা এলাকায় ফুফাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে মাগুরায় ফিরছিলেন। পথে শতখালী এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে মাইক্রোবাসের পেছনে থাকা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সাজিদের মৃত্যু হয়। পরে পথচারীরা আহত অবস্থায় জিসান ও রাজুকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

 

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডা. অমর প্রসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে জিসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনের চিকিৎসা চলছে।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


মাগুরার মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here