রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত

0
84

অনলাইন ডেস্ক:

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ছুরিকাঘাতে শিপন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় কাঁঠালবাগানের মসজিদের গলিতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, স্বাধীন (২৫) নামে স্থানীয় এক তরুণ তাকে ছুরিকাঘাত করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়, তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে শিপন নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। আমরা ঘটনাস্থলে এসেছি।


রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ছুরিকাঘাতে কিশোর নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here