মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯

0
114

বিশেষ প্রতিনিধি ঢাকা:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আট হাজার ২৫০ পিস ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।


মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৯

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here