রত্নাপালং ইউনিয়ন পরিষদে ১নং ও ৯নং ওয়ার্ডে সরকারি ভিজিডি চাউল বিতরণ সম্পন্ন

0
95

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলা উখিয়া উপজেলা আওতাধীন ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ও ৯নং ওয়ার্ডের সরকারি ভিজিডি চাউল দেওয়া সম্পন্ন হয়েছে।

০৫/ ১০/ ২০২২ ইং রোজ বুধবার সকাল ১০:০০ টায় থেকে শুরু হয়েছে এই বিতরণ, প্রথমে সকাল ১০:০০ টায় থেকে ১নং ওয়ার্ডকে দিয়েই শুরু করেছিল এবং পরে দুপুর ২:০০ টায় থেকে শুরু করেছে ৯নং ওয়ার্ডকে দিয়ে। সারাদিন চলমান ছিল এই সরকারি ভিজিডি চাউল বিতরণ।

এই সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার জনাব নেজাম উদ্দিন দুলাল ও ২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের টানা দুইবার প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি মেম্বার জনাব মোকতার আহমেদ।

এই সময় ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার জনাব নেজাম উদ্দিন দুলাল বলেন পরিষদে সুশৃঙ্খল ভাবে যথাযথ সেবার মাধ্যমে বিতরণ করা হচ্ছে চাউল এবং কেউ যেন হয়রানি না হয় ও কারোর যাতে কষ্ট না হয় এই চাউল নিতে সেদিকেও যথাযথ খেয়াল রাখছেন পরিষদের পক্ষ থেকে জনাব নেজাম উদ্দিন দুলাল’রা।

সেসাথে সাধারণ জনগণ অর্থাত সরকারি ভিজিডি চাউল প্রাপ্তদের সাথে কথা বললে তারাও জানান যে তারা সুষ্ঠুভাবে যথাযথ চাউল বুঝে পাচ্ছেন এবং আরোও বলেন তাদের একদম দখল যাচ্ছে না তারা আরামেই কোন ঝামেলা ছাড়ায় সেবা পাচ্ছেন এবং সরকারি ভিজিডি চাউল বুঝে পাচ্ছেন।


রত্নাপালং ইউনিয়ন পরিষদে ১নং ও ৯নং ওয়ার্ডে সরকারি ভিজিডি চাউল বিতরণ সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here