সোনাইমুড়ী-চাটখিলে পূজামন্ডপে অনুদান দিলেন আ.লীগ নেতা জাহাঙ্গীর

0
101

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ২০টি পূজামন্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।

তিনি চাটখিল পৌরসভার শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রম পূজামন্ডপ, শ্রীশ্রী জয়া পূজামন্ডপ, খিলপাড়া কালি মন্দির, সোনাইমুড়ি পৌরসভার কালি বাড়ি পূজামন্ডপ, মহাদেবী পূজামন্ডপ,শ্রী শ্রী গদাধর কুন্ড মহাপ্রভুর মন্দির পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এসময় পূজামণ্ডপ কমিটির প্রধানদের হাতে ৪০ হাজার টাকা করে ২০টি পূজামণ্ডপের জন্য ৮ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম সোনাইমুড়ি ও চাটখিল পূজামন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও আর্থিক অনুদান শেষে তিনি জেলা শহর মাইজদির ভট্র পরিবার পূজামন্ডপ, শারদা সংঘ, মালঞ্চ সংঘ, শ্রীশ্রী রামঠাকুর জন্মোৎসব মন্দির সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শ করে হিন্দু ধর্মাবলম্বী জনসাধারনের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক কিশোর চন্দ্র শীল, রামঠাকুর আশ্রমের সাধারন সম্পাদক গৌতম ভট্র, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মিথুন ভট্র মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা অসাম্প্রদায়িক বাঙালি চেতনার সোনার বাংলা গড়ে তুলতে কাজ করছি। বাংলাদেশ আজ যে উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে, সে সড়কে সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্র হবে সোনার বাংলা।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলার সকল ধর্মের মানুষ কিছু পায়। এরই ধারাবাহিকতায় আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিবছরের ন্যায় এ বছরও অনুদান দিয়েছি। তিনি আরও বলেন, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার মন্দির ও পূজামণ্ডপের সংষ্কারে বিগত সময়ে ১০ কোটির টাকার উপরে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চাটখিল-সোনাইমুড়ি উপজেলায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো ইমরানুল হক ভুঁইয়া, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রীস্টান ঐক্যপরিষদের সভাপতি সমির চক্রবর্তি, সোনাইমুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, জেলা আওযামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা।


সোনাইমুড়ী-চাটখিলে পূজামন্ডপে অনুদান দিলেন আ.লীগ নেতা জাহাঙ্গীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here