কুড়িগ্রামের নাগেশ্বরীতে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।

0
206

রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর (২৫) কে আটক করেছে রংপুর র‍্যাব-১৩। সে পশ্চিম রামখানা এলাকার লোকমান আলীর পুত্র।

জানা গেছে, বুধবার(৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্রামে অভিযান চালিয়ে ৬৫৯ পিস ইয়াবাসহ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর(২৫)কে আটক করা হয়।
রংপুর র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিঃ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।


কুড়িগ্রামের নাগেশ্বরীতে র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here