
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন ০৬ অক্টোবর ২০২২ তারিখ নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া থানা সভা কক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা করেন।
উক্ত মতবিনিময় সভায় পরিচালনায় ছিলেন লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।
এ সময় লোহাগড়া উপজেলার সাংবাদিকগন লোহাগড়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন ও লোহাগড়া উপজেলা সহ নড়াইল জেলাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোগিতা কামনা করে আলোচনা করেন।
উক্ত আলোচনায় লোহাগড়া থানাধীন ১২ টি ইউনিয়নের বিট অফিসার উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তিনার বক্তব্যে তিনি বলেন পুলিশ ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে নড়াইল জেলা কে আইন শৃঙ্খলা রক্ষা সহ, সুন্দর ও সুশৃঙ্খল একটি জেলা হিসেবে নড়াইল জেলার মানুষ দের কে উপহার দেওয়া সম্ভব।
তাই আমরা সকলে মিলে মিশে জনগণের পাশে থেকে কাজ করে নড়াইল জেলা কে উন্নয়ন করি। লোহাগড়া উপজেলায় মাদক ও সন্ত্রাসী তৎপরতা একটু বেশি, যদি পুলিশ ও সাংবাদিক একটু সচেতন থাকে তাহলে অপরাধের মাত্রা ধীরে ধীরে কমে আসবে। এবং সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।
পুলিশ সুপার তিনি আরো বলেন, মাদক দ্রব্য,বাল্য বিবাহ,কাইজা সহ অসামাজিক কার্যক্রম বন্ধ করতে সজাগ দৃষ্টি রেখে কাজ করে যেতে হবে।













