বিয়ানীবাজার পৌর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

0
148

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭অক্টোবর) দক্ষিণবাজারস্থ জমিয়ত অফিসে পৌর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও যুবনেতা মাওলানা মুঞ্জরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন,ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি হা.আব্দুল্লাহ,বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম,পৌর ছাত্র জমিয়তের সভাপতি শরীফুল হাসান,সাধারণ সম্পাদক আসআদুজ্জামান।

কাউন্সিল অধিবেশনে সাবেক ছাত্রনেতা মাওলানা মঞ্জুরুল হাসানকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক, রেদওয়ান আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি আসুক উদ্দীন,মাও.মাহফুজুর রহমান মারুফ,সাধারণ সম্পাদক হা.ফয়সাল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ বিন বুরহান,সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন শাবু,সহ-প্রচার সম্পাদক শিপন আহমদ শিহাব,প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ,অর্থ সম্পাদক আমীর উদ্দীন,সহ-অর্থ সম্পাদক ছরওয়ার আহমদ,সমাজসেবা সম্পাদক তাহিদ আহমদ ফয়সাল,সাহিত্য সম্পাদক হাফিজ এবাদুর রহমান,অফিস সম্পাদক সাঈদ বিন এখলাস,শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,সদস্য হাফিজ সালাহ উদ্দীন,মাহিন আহমদ, বদরুদ্দীন,আবু বকর প্রমুখ।


বিয়ানীবাজার পৌর যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here