বিএনপি নেতা সেলিম আহমদের মৃর্ত্যুতে যুবদলের শোক প্রকাশ।

0
89

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল।

শনিবার ৮ অক্টোবর এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মিজা মোঃ সম্রাট হোসেন বলেন জনাব সেলিম আহমদ এর মৃর্ত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত সহযোদ্ধাকে হারিয়েছি, যা সহজেই পুরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন, মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


বিএনপি নেতা সেলিম আহমদের মৃর্ত্যুতে যুবদলের শোক প্রকাশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here