সুবর্ণচরে চোরাই মোটরসাইকেলসহ ২ কিশোর আটক

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি চোরাই টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলসহ দুজন কিশোরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

আটক দু্জন হলনে,উপজেলার চরজুবলী ইউনিয়নের চর ব্যাগ্যা গ্রামের আবু তাহেরের ছেলে ওমর ফারুক (১৯) ও সদর উপজেলার লক্ষী নারায়ণপুর মহল্লার রেনু মিয়া কন্ট্রাক্টরের বাড়ির মিজানুর রহমানের ছেলে মো.মিনহাজুল রহমান অপু (১৯)।

রোববার (৯ অক্টোবর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হারিছ চৌধুরী বাজার থেকে ওই দুজনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার কালিকাপুর গ্রামের ওসমান হাজী বাড়ি থেকে দেলোয়ার হোসেন দিদার নাম এক যুবকের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরাই মোটরসাইকেলসহ দুজন কিশোর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে আসলে স্থানীয় লোকজন মোটরসাইকেল চোর সন্দেহে তাদের আটক করে। খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ দুজন মোটরসাইকেল চোরকে তাদের হেফাজতে নেয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একটি চোরাই মোটরসাইকেলসহ জনতা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


সুবর্ণচরে চোরাই মোটরসাইকেলসহ ২ কিশোর আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles