বেলাবতে আড়িঁয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে তিন বান্ধবীর মৃর্ত্যু

0
104

বিশেষ প্রতিনিধি নরসিংদী:

বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) দুপুরে তিন বান্ধবী ঝুমা আক্তার, হালিমা আক্তার ও শিবা আক্তার গোসল করতে নদে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ী না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখোজি করতে থাকে।

জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিন জন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়। এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ।

মৃত শিশুরা হলো বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের ১০ বছরের হালিমা আক্তার, ১০ বছরের ঝুমা আক্তার ও ১১ বছরের শিবা আক্তার। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী এবং একই শ্রেণীর শিক্ষার্থী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই হস্তাতর করা হয়েছে।


বেলাবতে আড়িঁয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে তিন বান্ধবীর মৃর্ত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here