কলাবাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

0
122

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার(১০ অক্টোবর ২০২২) অবিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন।

বিদ্যালয় সূত্রে জানা যায়,অবিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।উক্ত নির্বাচনে অবিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।দুটি প্যানেলে ৮জন পুরুষ এবং ২জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন।এ নির্বাচনে ৪জন পুরুষ অবিভাবক সদস্য ও ১জন মহিলা সদস্য নির্বাচিত হন।

অবিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন মোঃ মঈন উদ্দীন (১১৩ ভোট),মোঃ আজিজুল ইসলাম(১০৩ ভোট),মোঃ আকিল উদ্দিন(১০২ ভোট),মোঃ মতিউর রহমান(৮৮ ভোট) এবং মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হন মোছাঃ রোহেলা বেগম(১১৭ ভোট)।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান।

ভোট চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।কলাবাড়ী উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে।সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


কলাবাড়ী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here