সিলেটের গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নে বিলের পানিতে মৃত লাশ

0
94

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

ডৌবাড়ী গ্রামের বাসিন্দা জনাব মনির উদ্দিন মেম্বার সাহের ছোট ভাই কুতুব উদ্দিনের লাশ ঝাই নামক বিলের পাশে পাওয়া গেছে,, মৃত ব্যক্তির শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি গতকাল মহিষ চরানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় কামাইদ ও বরইতলা’র পাশে ঝাইবিলে।
সারা দিন অতিবাহিত হলেও সন্ধ্যায় বাড়ি ফেরার কথা, মহিষ গুলো সন্ধায় বাড়ি ফিরলেও কুতুব উদ্দিনের আর বাড়ি ফেরা হলো না।
সারা রাত অনেক খোঁজাখুজি পর সকালে তাঁর মৃত লাশ পাওয়া যায় ঝাইবিলের পানির মধ্যে। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশে অবগত করা হয়, পুলিশ তাত্ক্ষণিকভাবে ঘটনা স্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পেরন করে। মৃত ব্যক্তির মৃত্যুর রহস্য এখনো পাওয়া যায় নি, গোয়াইনঘাট প্রশাসন কর্মকর্তা জানিয়েছেন তদন্তের মাধ্যমে অপরাধ বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।


সিলেটের গোয়াইনঘাট উপজেলা ডৌবাড়ী ইউনিয়নে বিলের পানিতে মৃত লাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here