নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর রায়পুরা চেয়ারম্যান ফোরামের মত বিনিময় সভা।

0
125

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর রায়পুরা চেয়ারম্যান ফোরামের মত বিনিময় সভা।
নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে রায়পুরা চেয়ারম্যান ফোরামের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ অক্টোবর) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল ওয়ান্ডার পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রায়পুরা পৌরসভা দুই বারের মেয়র মোঃ জামাল মোল্লা’র সভাপতিত্বে ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং চেয়ারম্যান ফোরাম রায়পুরা’র সাধারণ সম্পাদক মো. রিয়াজ মুর্শেদ খান রাসেল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব জিএম তালেব হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের নব-নির্মিত সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান, নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য লায়লা কানিজ লাকি, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাস্টার, সাধারন সম্পাদক আলমগীর কবির সরকার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌরসভা ছাত্রলীগ সভাপতি রাতুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয় সহ রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও পৌরসভা আ-লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।


নরসিংদী জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর রায়পুরা চেয়ারম্যান ফোরামের মত বিনিময় সভা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here