বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ।

0
90

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ০২ নং ওয়ার্ড মৌলবীকান্দি গ্রামের প্রবাসী ছেলের বাড়িতে প্রেমিকার বিয়ের দাবিতে অনশন। ছেলের পরিবারের লোকজনে কলেজ ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, শিকারমঙ্গল ইউনিয়নের ২ নং ওয়ার্ড মৌলবীকান্দি গ্রামের মুনছের বেপারীর ছেলে সাউথ আফ্রিকা প্রবাসী রেজাউল বেপারী(৩০)এর সাথে ১৪ বছর যাবৎ পূর্ব এনায়েত নগর মহরদ্দিচর এলাকার গফুর হাওলাদারের মেয়ে সূর্য আক্তার রেখা(২৮) এর সাথে প্রেমের সম্পর্ক চলছে। দুদিন আগে সাউথ আফ্রিকা থেকে রেজাউল বেপারী দেশে আসেন। এ খবর শুনে প্রেমিকা রেখা খানম ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে অনশন করেন। মেয়েকে বাড়ি থেকে বের করতে ছেলের চাচা, মা এবং ফুপু শতাধিক জনসম্মুখে মারধর করে রক্তাক্ত করেন। প্রেমিকা রেখা খানম বলেন, আমার সাথে রেজাউলের ১৪ বছর যাবৎ প্রেমের সম্পর্ক। সে প্রবাসে যাওয়ার আগে আমার সাথে একাধিকবার শারীরিক মেলামেশা করেন। প্রেমের দুই বছরের পর রেজাউল প্রবাসে চলে যায়।কিন্তু আমাদের সম্পর্ক থেমে থাকে নাই।রেজাউল প্রবাসে থাকাকালীন আমাকে ফোনে বলে আমার বাবা-মা আমাদের সম্পর্ক মেনে নিবে না। আমি দেশে আসলে তুমি বাড়িতে চলে আসবা। তার কথামত আমি তাদের বাড়ি আসলে তার বাবা-মা আমাকে মেনে নিতে নারাজ।তিনি আরো বলেন,রেজাউল ও তার পরিবার এখন এই সম্পর্ক মেনে না নিলে, আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই।


বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত কলেজ ছাত্রীকে মারধরের অভিযোগ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here