হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ; পুলিশসহ আহত-১০

(লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপি মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে পুলিশসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই ছাত্রলীগ নেতা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকার ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মিলন সরকার, ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম, মহিদুল ইসলাম জুয়েল, রিফান, রুমন ও আসাদুল। হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম। এছাড়া সেচ্ছাসেবক দলের নেতা নুরন্নবী কাজল, রবিউল, আলী ও ছাত্রদল নেতা জাহিদ।

জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার তেলের পাম্প এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত রংপুর বিভাগীয় গণ-সমাবেশ উপলক্ষে সভা শেষে বের হন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপজেলা সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের মত বিনিময় সভা উপলক্ষে একটি মিছিল বের করেন হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ। পথিমধ্যে উপজেলার হাতীবান্ধা ফিলিং ষ্টেশনের সামনে ছাত্রলীগ ও বিএনপির মাঝে সংঘর্ষ বাধে। দু পক্ষের ধাওয়া পাল্টা হয়। এরপর শুরু ইট ও পাথর নিক্ষেপ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন বলেন, আমরা দলীয় কার্যালয় আমাদের একটি সভা শেষ করে বের হয়ে চলে যাচ্ছিলাম এ সময় ছাত্রলীগ অকর্কিত হামলা চালায়। কোন কারন ছাড়াই তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন তা এখন সঠিক বলতে পারছি না।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মিলন সরকার বলেন, আজকে বিকেলে সিন্দুর্না ইউনিয়নে ছাত্রলীগের মত বিনিময় সভা উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। আমিও সেখানে ছিলাম। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ফিলিং ষ্টেশনের সামনে বিএনপি ও তার অংঙ্গসংগঠন ছাত্রলীগের উপর ঢিল ছুড়তে থাকে। পরে লাঠি সোঠা নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ছাত্রলীগের আরও ৪জন আহত হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) মহিদুল ইসলাম আহত হন। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


হাতীবান্ধায় ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ; পুলিশসহ আহত-১০

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles