বড়লেখায় ট্রাক্টর মালিক সমিতির সাবেক সভাপতিকে বিদায় সংবর্ধনা প্রদান

0
92

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা উপজেলা ট্রাক্টর মালিক সমিতির সাবেক সভাপতি আবুুল হাসান মো:কবির চৌধুরীর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) পৌরসভা হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মালিক সমিতির সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সায়ফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো:কামরান চৌধুরী,০৬ নং বড়লেখা (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন,সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম,বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমিতির সদস্য আব্দুল জব্বার, লুকমান আহমদ লাকী, আব্দুল কুদ্দুস, আনিসুর রহমান,আতিকুর রহমান,ট্রাক্টর,ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবের উদ্দিন,উপজেলা সি.এন.জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।

সভা শেষে সংবর্ধিত অতিথিকে সমিতির পক্ষ থেকে ও টাাফি কোম্পানির পক্ষ থেকে ফুলের তোড়া,ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।


বড়লেখায় ট্রাক্টর মালিক সমিতির সাবেক সভাপতিকে বিদায় সংবর্ধনা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here