★কালো জাদু★

0
136

কলমে-আফছানা আকন্দ (ঋতু)
•••••••••••••••••••••••••

এক জাতের লোক আছেন এ ভবে
মেয়েদের কালো জাদু করে রাখে ঘরে,
কী শান্তি পায় যে তারা মনে?
অন্যের ক্ষতি করে বেড়ায় ক্ষণেক্ষণে।

জাদুকর তন্ত্র-মন্ত্র পাঠে অন্যের করে অনিষ্ট
অন্যের জীবন ধীরে ধীরে হয় বিনষ্ট,
এদের কি ভয় নেই সৃষ্টিকর্তার প্রতি
মরলে এদের কী হবে গতি?

আল্লাহর সাথে শিরক করে যারা
কুফরি কাজে লিপ্ত থাকে তারা,
জিদের বশবর্তী হয়ে এরা–
অন্যের জীবন ধ্বংস করে যারা
আল্লাহ তাদের শাস্তি দিবেন পরকালে।

মেয়েদের ঘরে রাখে বিয়ে বন্ধ করে
তাবিজ,কবজ করে তাদের রাখে বাপের ঘরে,
কুফরি করে রাখলে মেয়েদের বিয়ে হয় না সহজে
যারা এসবে ভুক্তভোগী তারাই শুধু জানে।

কালো জাদুর দ্বারা হয় যারা আক্রান্ত
অস্থিরতা তাদের ভেতরে থাকে অনরবত
জাদু,টোনায় অনেক ক্ষতি চেহারা হয় নষ্ট
ধীরে ধীরে সুন্দর চেহারাও অসুন্দরে নিমজ্জিত।

খারাপ মনের মানুষ না হলে এসব করবে না
ভালো মনের মানুষ কখনো এসবে জড়াবে না,
আল্লাহ এদের বিচার যদি করতো এ ধরায়
তিলে তিলে নষ্ট হতো এদের কবিরাজি করা।


★কালো জাদু★

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here