কবিতা – আমি বেকার মানুষ

0
136

কবি – শামীমা আক্তার

চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছি!
কারণ আমি বেকার মানুষ!
চাকরি খুঁজে খুঁজে জুতা ক্ষয় করছি!
কারণ আমি বেকার মানুষ!
খেতে বসে আমি খাবারের খোটা শুনছি!
কারণ আমি বেকার মানুষ!
অপমান আর অবহেলায় দিন পার করছি!
কারণ আমি বেকার মানুষ!
কবে পাবো চাকরি, সেই আশায় দিন গুনছি!
কারণ আমি বেকার মানুষ!
চাকরির জন্য কতজনার হাতে পায়ে ধরছি!
কারণ আমি বেকার মানুষ!
টাকা, আর মামার জোরে চাকরি পাওয়া দেখছি!
কারণ আমি বেকার মানুষ!
দুর্নীতি দেখেও সহ্য করে যাচ্ছি!
কারণ আমি বেকার মানুষ!
পরিবারের বোঝা হয়ে আত্মহত্যার কথা ভাবছি!
কারণ আমি বেকার মানুষ!
দিন দিন হতাশার আঁধারে ডুবে যাচ্ছি!
কারণ আমি বেকার মানুষ!
নিজের প্রতি নিজেই অভিশাপ দিচ্ছি!
কারণ আমি বেকার মানুষ!
দেশ ও সমাজকে ধিক্কার জানাচ্ছি!
কারণ আমি বেকার মানুষ!


কবিতা – আমি বেকার মানুষ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here