জেলা পরিষদ সদস্য পদে বড়লেখায় আজিম ও সংরক্ষিত আসনে মুন্নী নির্বাচিত

0
137

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় জেলা পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ের শেষ হাসি হাসলেন আজিম উদ্দিন ও সংরক্ষিত (মহিলা) আসনে শিরিন আক্তার চৌধুরী মুন্নী। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

ঘোষিত ফলাফলে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘুড়ি প্রতীকে আবু আহমদ হামিদুর রহমান শিপলু পেয়েছেন ৪২ ভোট আর ক্রিকেট ব্যাট প্রতীকে ৩০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন শহীদুল আলম শিমুল।

জানা যায়, বড়লেখা উপজেলার মোট ১৪৬ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।

এদিকে, বড়লেখা-জুড়ী ও কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত (মহিলা) ১ নম্বর ওয়ার্ডে শিরিন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেহানা পারভীন হরিণ প্রতীকে ভোট পেয়েছেন ১৪২ এবং জোবেদা ইকবাল ফুটবল প্রতীকে ভোট পান ৯০।


জেলা পরিষদ সদস্য পদে বড়লেখায় আজিম ও সংরক্ষিত আসনে মুন্নী নির্বাচিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here