হাতিয়ায় সহকারী শিক্ষা কর্মকর্তাকে পিটিয়ে জখম

তাওহীদুল ইসলাম হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী। এসময় হামলাকারিরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে।
সোমবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে ওছখালি এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনার পিছনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণাত তা বলতে পারেনি আহত শিক্ষা কর্মকর্তা।

আহত সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, সন্ধ্যায় ওছখালির একটি দোকান থেকে নাস্তা করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন তিনি। পথে শহীদ মিনার এলাকায় পৌঁছলে ৮-১০ জনের একদল মুখোশধারি প্রথমে তাকে অপর একটি মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে সড়কের ওপর পেলে দেয়। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই মুখোশধারিরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারিরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি হাতিয়া থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। বর্তমানে নিজ বাসায় রয়েছেন তিনি।

হামলার শিকার শিক্ষা কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপজেলা রিসোস সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে ছাকায়াত হোসেন। সে অনেক বিষয়ে অনিয়ম করে। গত রোববার প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রত্যেক শিক্ষকের সম্মানী ভাতার ৫০০ টাকা থেকে সে চাঁদা দাবি করে। দক্ষিণ রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মফিজ উদ্দিনসহ কয়েকজন শিক্ষক তাকে সম্মানী ভাতা থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে সে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মফিজ উদ্দিন কে মারধর করে। এ ঘটনায় সকল শিক্ষক তীব্র প্রতিবাদ করে তার বিরুদ্ধে স্মারকলিপি দেয়। তখন ওই গুলো আমরা ওপর মহলে প্রেরণ করি। সম্ভবনা বেশি এ ঘটনার জের ধরে ছাকায়াতের যোগসাজশে আমার ওপর হামলা চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা রিসোস সেন্টারের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করে ছাকায়াত হোসেন মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। স্থানীয় ভাবে জানা যায়,তিনি ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছেন।হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে হামলাকারিদের গ্রেপ্তার করা হবে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, অফিসের এক কর্মচারীর সাথে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি।


হাতিয়ায় সহকারী শিক্ষা কর্মকর্তাকে পিটিয়ে জখম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles