যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২

0
125

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে “বল্লা ১৬দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ১ম সেমিফাইনাল আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় টুর্নামেন্ট এর সাগতিক বল্লা(ঝিকরগাছা) ফুটবল একাদশ ৫-৩গোলে উলশী(ঝিকরগাছা) ফুটবল একাদশকে পরাজিত করেছে।

টানটান উত্তেজনাপুর্ন এ খেলা দর্শকবৃন্দ দারুণভাবে উপভোগ করেছে। খেলা নির্ধারিত ৭০মিনিট চলার পর ১-১গোলে ড্র করে উভয় দল। পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গড়ায়। খেলা পরিচালনা করছেন যশোর ক্রিড়া পরিষদের একদল সুনামধন্য রেফারিবৃন্দ।

ধারাভাষ্যে ছিলেন বল্লা গ্রামের ক্রিড়া ব্যক্তিত্ব রিপন কবীর ও আক্তারুল ইসলাম। এ খেলার মিডিয়া পার্টনার অনলাইন নিউজ পোর্টাল “সোনারবাংলা নিউজ২৪.কম”। এছাড়াও খেলাটি “এআর নিউজ” পেজ থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বল্লা গ্রামবাসী ও যুবসমাজ কর্তৃক আয়োজিত আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন বল্লা গ্রামের কৃতি সন্তান এবং তরুন সমাজসেবক আদ দীন হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মুজাহিদুল ইসলাম। এছাড়া খেলার উদ্ভোধক ছিলেন শিওরদাহ পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বল্লা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, মারুফ হাসান,, ধারাভাষ্যকার শামিম কবীর রনি,ভিভিড বায়ো কেয়ার এর বিপনন কর্মকর্তা আব্দুস সালাম, ইমরান কবির রনি, খেলা পরিচালনা কমিটির আহবায়ক মাহামুদুল হাসান রিপন, হাবিবুর রহমান, রুহুল কুদ্দুসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য আগামীকাল ২য় সেমিফাইনাল এ খেলবে মাটিকোমরা ফুটবল একাদশ এবং কৃষ্ণচন্দ্রপুর ফুটবল একাদশ।


যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here