সালাম না দেওয়ায় খতিবকে অফিস থেকে বের করে দিলেন ইউএনও

0
112

মোঃ আব্দুল্লাহ আল-মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মসজিদের ইমামের বিরুদ্ধে সালাম না দেওয়ার অভিযোগে অফিস থেকে বের করে দিলেন ইউএনও রুলি বিশ্বাস।

কলারোয়া উপজেলা মসজিদের খতিব মোঃ মতিউর রহমান বলেন আমি তিন বছর ধরে কলারোয়া উপজেলা পরিষদ মসজিদের খতিবের দায়িত্ব পালন করছি। গত ১২ রবিউল আওয়াল উপলক্ষ্যে কীভাবে ধর্মীয় অনুষ্ঠান করা যায় সেটি জানার জন্য গত ৮ অক্টোবর ইউএনও স্যারকে ফোন দেই। কিন্তু বেখেয়ালে সালাম দিতে ভুলে যাই। কিছুক্ষণ পর তিনি আমাকে আবার ফোন ব্যাক করে বলেন আমাকে সালাম করলেন না কেন আমার স্বাক্ষরে আপনার বেতন হয়

তিনি বলেন আমি সব সময়ই সালাম দেই সেই সময় একটু বে খেয়াল ছিলাম তিনি বলেন সামনে খেয়াল রাখবো।

ইউএনও রুলি বিশ্বাস বলেন আপনি নিজেই তো বেয়াদপের মতো আচারন করেন অন্য মানুষকে কি শেখাবেন কিছুখন বকাবকি করে বের করে দেয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক চরিত্র হরন মূলক কটুক্তি ও অশ্লিল ভাষায় বকা-বকি অবশেষে মিটিং হতে লাঞ্চিত মুলকভাবে তাড়িয়ে দেওয়ায় সুষ্ঠ বিচার ও নেক সম্মন ফিরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসক মহাদয় বরাবর আবেদন করেছেন খতিব সাহেব।


সালাম না দেওয়ায় খতিবকে অফিস থেকে বের করে দিলেন ইউএনও

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here