বৃহস্পতিবার সিলেট আসছেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

0
101

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি আগামীকাল বৃহস্পতিবার সিলেট সফরে আসছেন।

ওইদিন সকালে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
সিলেটে নির্ধারিত একটি অনুষ্ঠান শেষে মৌলভীবাজারে যাবেন মন্ত্রী।

পরিবেশমন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন মো. শাহাব উদ্দিন।

সেখান থেকে তিনি যাবেন সার্কিট হাউসে। সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় আয়োজিত সচেতনতামূলক মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী।

জেলা পরিষদ মিলনায়তনে এই সভা হবে। বিকালেই সড়কপথে মৌলভীবাজারে যাবেন শাহাব উদ্দিন। আগামী শুক্রবার সকালে জুড়ী নদীর উপর নির্মিত কয়লার ঘাট সেতুর উদ্বোধন করবেন পরিবেশমন্ত্রী।

পরে জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশে যোগ দেবেন তিনি। বিকালে বড়লেখার বর্ণিতে একটি রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করবেন মন্ত্রী। পরে বর্ণি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

আগামী শনিবার বড়লেখার দাসেরবাজার ইউনিয়নে একটি রাস্তার উদ্বোধন করবেন শাহাব উদ্দিন। একইদিন ধর্ম্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, বড়লেখা উপজেলা প্রশাসনের কৃষক সমাবেশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান, শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন তিনি।
আগামী রোববার সিলেট হয়ে ঢাকায় ফিরবেন মন্ত্রী


বৃহস্পতিবার সিলেট আসছেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here