হাতিয়ায় সিত্রাংএ ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

0
77

তাওহীদুল ইসলাম,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

বিশেষ করে নলচিরা, চরইশ্বর এবং তমরোদ্দি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ১৬ কেজি করে প্রতি প্যাকেটজাত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, একলিটার তেল, এককেজি চিনি, এক কেজি আয়োডিন যুক্ত লবণ এবং এককেজি আটা। এছাড়া চিড়ামুড়িও ক্ষতিগ্রস্তদের মাঝে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

সিত্রাং-এ বিপদগ্রস্ত এলাকার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণের এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সরওয়ার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিক সহ সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানগন।

ক্ষতিগ্রস্থনএলাকায় ত্রাণ বিতরণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকার প্রতিনিধিরা তথ্য দিলে পরে আমরা ব্যবস্থা নেবো।


হাতিয়ায় সিত্রাংএ ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here