
জসিম মাতাব্বর,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ এক হাজার টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের দুইশত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রদানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চিনি, তেল ও লবন। এদিন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এমপি শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়রম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ আরও অনেকে।





