মিরসরাইয়ে বাসে তল্লাসি চালিয়ে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

0
81

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন এলাকায় বাসে তল্লাশি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৯৫০ পিস ইয়াবা সহ আটক করে মিরসরাই থানা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুরের নিজামপুর বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রহিম উল্লা ও টেকনাফ থানা এলাকার মোঃ কবির আহম্মেদের মেয়ে নুর কালিমা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের খবরে মিরসরাই থানা পুলিশের বিশেষ একটি টিম মিরসরাই থানাধীন ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় গাড়িতে তল্লাশি চালানো জন্যে তল্লাসি চৌকি বসানোর হয়। এসময় বিকাল সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুরপাল্লার একটি বাসে পুলিশ তল্লাশি চালিয়ে দেহ তল্লাশি করে তাদের সাথে থাকা ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এবং আটককৃত আসামীদের কে যথাযথ আইনী প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।


মিরসরাইয়ে বাসে তল্লাসি চালিয়ে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here