তজুমদ্দিনের বসত ঘরের দরজা ভেঙ্গে প্রায় চার লাখ টাকা চুরির অভিযোগ ৷

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

ভোলার তজুমদ্দিন উপজেলা ৩ নং চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুরিন্দা বাজারে পূর্ব পাশে ছলেমান মিয়া বাড়ির মোঃ সফিউল্লাহ মিয়ার বসত ঘরের দরজা ভেঙ্গে রাত আনুমানিক ৩টার সময় প্রায় চার লক্ষ টাকা,তিন বরি সোনার গহনা,ব্যাবহার করা এন্ডোয়েড মোবাইল,নগদ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায় ৷

ভোর পাঁচটার সময় ফজরের নামাজের পড়তে উঠে সফিউল্লাহ মিয়া দেখলেন বাসার দরজা খোলা সাথে সাথে তিনি আশেপাশে লোকজন ডাকেন এবং দেখন তার ঘরের বাক্সের তালা খোলা তার জমানো টাকা সোনার গহনা নেই ৷

সফিউল্লাহ মিয়ার সাথে আমরা কথা বলে জানতে পারি তার সোনার গহনা চুরি হয়েছে সেই গহনা তার মেয়ের ছিলো। এবং সফিউল্লাহ মিয়া আরো বলেন যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের কে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি আওয়তায় আনা হয় । তিনি তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মরিয়ম বেগমের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার এই খারাপ সময়ে তিনি যেন পাশে থেকে সহযোগিতা করেন।


তজুমদ্দিনের বসত ঘরের দরজা ভেঙ্গে প্রায় চার লাখ টাকা চুরির অভিযোগ ৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles