পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0
58

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় সদরের চারমাইল এলাকায় ট্রাকচাপায় রাসেল (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন (২৬) নামে গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ী এলাকায় বলে জানা গেছে। তবে তার বাবার পরিচয় জানা যায়নি। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি একুশেনিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে তেঁতুলিয়ায় বাইকট্যুরে আসেন রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখে ও ঘোরাঘুরি শেষে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেল যোগে ফেরার পথে ঘটনাস্থলে এলে তেঁতুলিয়াগামী একটি ট্রাক তাকে চাপায় দেয়। এতেই ঘটনাস্থলেই রাসেল নিহত হন এবং আহত হন মিলন। স্থানীয়দের সহায়তায় মিলনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।


পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here