বড়লেখায় আল-ইসলাহর উদ্যোগে হযরত আব্দুল ক্বাদির জিলানী রহ.ওফাত দিবস পালন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় আনজুমানে আল-ইসলাহ, বড়লেখা হাজীগঞ্জ বাজার শাখার উদ্দোগে ফাতেহা-ই- ইয়াজদাহম (বড়পীর হযরত আব্দুল ক্বাদির জিলানী রহ. এর ওফাত দিবস) পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা হাজীগঞ্জ বাজার আল-ইসলাহর আহবায়ক হাজী মো. খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জমির উদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মো. আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাষ্টার নাজিম উদ্দীন।

এছাড়াও উক্ত দোয়া মাহফিলে আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীলবৃন্দ বক্তব্য রাখেন।


বড়লেখায় আল-ইসলাহর উদ্যোগে হযরত আব্দুল ক্বাদির জিলানী রহ.ওফাত দিবস পালন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles