
মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
মীরসরাই থানার অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ০৬/১১/২০২২ইং তারিখ ২৩.৩০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের অন্তর্গত ০১নং ওয়ার্ডের গাছবাড়ীয়া সাকিনস্থ হাদী ফকিরহাট বাস স্টপেজ এর সামনে চট্টগ্রাম টু ঢাকামুখী মহাসড়কের উপর হইতে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ আলী হোসেন(৩৫), পিতা-মোঃ মোকতল হোসেন, মাতা-মাফিয়া বেগম, সাং-ইউসুফ নগর (ধনু ফকিরের বাড়ী), ১৩নং ঘোড়াশাল ইউপি, থানা- মুরাদনগর, জেলা –কুমিল্লা, ০৬/১১/২০২২ইং তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউপিস্থ ০৪নং ওয়ার্ড এর ঝর্ণা রোডে ঢোকার মুখে জনৈক মন্নান এর চা এর দোকানের সামনে রাস্তার উপর হইতে ১০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আসামী ০২। মোঃ সালমান (২৪), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মঞ্জুরা বেগম, সাং-পশ্চিম খৈয়াছড়া, (আব্দুল মোতালেব ভূঁইয়া বাড়ী), ০১নং ওয়ার্ড, ১২নং খৈয়াছড়া ইউপি, থানা- মীরসরাই, জেলা –চট্টগ্রাম, জিআর পরোয়ানাভুক্ত আসামী ০৩। দেলওয়ার, পিতা-কালা মিয়া, সাং-গড়িয়াইশ এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী ০৪। আব্দুল জলিল প্রঃ বাবুল মিয়া, পিতা-মৃত মুন্সি মিয়া, সাং-মধ্যম মঘাদিয়া, উভয় থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।













