ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ি ফাযিল মাদ্রাসার শত বার্ষিকী উদযাপন।

0
94

সাইমন হোসেন,বিশেষ প্রতিনিধি ঠাকুরগাও:

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী বেগুনবাড়ি ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা শত বার্ষিকী আজ। শতবার্ষীকি অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মাদ্রাসা কতৃপক্ষ ও সাবেক শিক্ষার্থীরা। মাদ্রাসার মাঠে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ, সুসজ্জিত করা হয়েছে গেইট সহ পুরো ভবন। রং-বেরঙের লাইট দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে পুরো এলাকা।

শনিবার (১২ নভেম্বর) সকালে খতমে কোরআন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলে প্রাক্তন, নবীন ও প্রবীণ ছাত্রছাত্রীদের মিলন ও শতবার্ষীকি উপলক্ষে এক আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বেগুনবাড়ি ফাযিল মাদ্রাসার সভাপতি ও ১৯ নং বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান জনাব মোঃ বনি আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও- ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি)।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান, বেগুনবাড়ি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক সরদার, ইসলামী বিশ্ববিদ্যাল কুষ্টিয়ার লোক প্রসাশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ও নিউরো সার্জন ডা. মাহফুজুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা।

শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনভর বিভিন্ন আয়োজন থাকলেও প্রাক্তন ছাত্রছাত্রী ও গুনি জনদের মাঝে ক্রেস্ট বিতরন ও ঘোষক কর্তৃক সংক্ষিপ্ত পরিচিতি প্রদান, স্মৃতি চারন মূলক বক্তব্য, স্ব-রচিত কবিতা, হামদ, নাথ আবৃতি, সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির প্রেস করেন মাওলানা মাসুদ বিন ইব্রাহিম ( ইসলামী আরবি বিশ্ববিদ্যাল ঢাকা ) দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির প্রেস করেন মাওলানা মুকিম উদ্দিন সাবেক অধ্যক্ষ (বেগুন বাড়ি ফাযিল ডিগ্রি মাদ্রাসা)


ঠাকুরগাঁওয়ে বেগুনবাড়ি ফাযিল মাদ্রাসার শত বার্ষিকী উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here