
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে অশোক দাস (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১২নভেম্বর কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বাপ্পি এই ভ্ৰাম্যমাণ আদালত পরিচালনা করেন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী অশোক দাস উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত বিরু দাসের ছেলে।













