মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রুপের ৫ নেতা আটক

0
106

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গ্রুপ নেতাকর্মীগণ আগামী ১৯ শে নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের সভাপতিসহ ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) দুপুরের শহরের চৌমহনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, মোঃ রুবেল আহমেদ (৩০) পিতাঃ মোঃ নেছার আহমদ সাং বরমান সভাপতি জেলা ছাত্রদল,মোঃ জাকির হোসেন (৩৯) পিতা শামসুল ইসলাম সাং সৈয়ারপুর সিনিয়র যুগ্ন আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল,তাজুল চৌধুরী (২৫) পিতা আজাদুর রহমান সাং রঘুনন্দনপুর যুগ্ন-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল,সাব্বির আহমদ (২৩) পিতাঃ গোলাম মোস্তফা সাং বারহাল ছাত্রদল কর্মী,শাকিল মিয়া (১৮) পিতা মৃত শাহনুর মিয়া সাং কাকাবালা ফার্নিচার কর্মী বিএনপির সমর্থক ।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো: মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রুপের ৫ নেতা আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here