নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ৪

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে সিএনজির আরো ৪ যাত্রী। সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আমির হামজা (৩৬), তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলের। তিনি সিএনজির যাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রি নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটাস্থলেই নিহত হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকা মেডিকেলে পাঠায়।

মাধবদী থানার ওসি মো: রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়।


নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ৪

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles