বিয়ানীবাজারে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ। অজ্ঞাতনামা ৫০ জনের নামে মামলা

0
103

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে বিএনপি’র গণ সমাবেশের প্রচারণাকালে ছাত্রলীগের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাংচুরের ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রাইভেট কার মালিক আব্দুল হাফিজ এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় দুলাল আহমদ নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি সংঘর্ষে আহত হন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলা আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায়। আটক দুলাল আহমদ বিএনপি’র একজন সমর্থক বলে পুলিশ জানিয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়,প্রাইভেট কার মালিক আব্দুল হাফিজ গাড়ি ভাংচুর করায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসাবে নথিভুক্ত করে। বিয়ানীবাজার থানায় মামলা নং (০৬-১৫-১১-২০২২)।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন,মঙ্গলবারের ঘটনায় প্রাইভেট কার মালিক থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০জন আসামী করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিয়ানীবাজারে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ। অজ্ঞাতনামা ৫০ জনের নামে মামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here