পঞ্চগড়ে ক্রেতা সেজে তক্ষকসহ ৫ পাচারকারী গ্রেফতার

0
64

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

ওসি জামাল হোসনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল ক্রেতা সেজে ঘটনাস্থলে উপস্থিত হন। এইসময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সঙ্গে কথা হলে তারা তক্ষকটির মূল্য ৩ কোটি টাকা দাবি করে। এক পর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ তাদের আটক করেন। পরে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন—ঠাকুরগাঁও সদর এলাকার পূর্বশুকান পুকুরী গ্রামের মৃত লালুর ছেলে রেজাউল করিম (৪০), দেবীগঞ্জের পামুলী এলাকার রাজারহাট গ্রামের আব্দুল বাসে ছেলে আহমদ হোসেন (৩৪), একই উপজেলার ভাউলাগঞ্জের তফাজ্জল হোসেনের ছেলে হাসান (৩২), বোদা উপজেলার মনিপাড়া এলাকার বদেশ্বরী গ্রামের সোমারু চন্দ্রের দেবারু চন্দ্র (৩৫), একই উপজেলার সেন পাড়া এলাকার বড়শশীর মৃত আকাজ উদ্দিন ছেলে মো. রফিকুল ইসলাম (৪০)। দেবীগঞ্জ উপজেলায় তক্ষকসহ ৫ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠ থেকে পাচারকারীদের গ্রেফতার করা হয়।

বিষয়টি দৈনিক একুশে নিউজকে নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন।


পঞ্চগড়ে ক্রেতা সেজে তক্ষকসহ ৫ পাচারকারী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here