বড়লেখায় জেহীন সিদ্দিকীর মায়ের ও সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

0
64

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

জেলার বড়লেখা পৌরসভার বার বার নির্বাচিত পৌর কমিশনার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জেহীন সিদ্দিকীর মায়ের ও সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শিন্নির আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় উনার হাটবন্দের নিজ বাসায় এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমাদের জন্য খতমে কুরআন ও মোনাজাতের মাধ্যমে দোওয়া প্রার্থনা করা হয়। জেহীন সিদ্দিকীর মা ও সহধর্মিণীর জন্য সবার কাছে দোওয়া প্রার্থনা করেন।

মোনাজাতে উনার বাসায় যেন কান্নার রোল পড়ে যায়। কিছুক্ষণের জন্য ভারি হয়ে যায় বাসার আশপাশ। মিলাদে মরহুমাদের আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে শিন্নির আয়োজন করা হয়।শিন্নিতে শত শত লোক অংশ গ্রহন করেন।


বড়লেখায় জেহীন সিদ্দিকীর মায়ের ও সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here