বড়লেখায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

0
80

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এনাম উদ্দিন সভাপতি ও অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্র জানায়, পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ২৮৭ জন ভোটারের মধ্যে ২৬৮ শিক্ষক ভোট দেন।

সভাপতি পদে এনাম উদ্দিন পেয়েছেন ১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হায়দার পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অজয় দাস পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহরাব হোসাইন পেয়েছেন ১১৯ ভোট।


বড়লেখায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here