যশোরে বিশাল জনসমুদ্রে আরও উন্নয়নের আশ্বাস – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0
113

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের মানুষকে আগামী দিনে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আবারও যদি আপনারা সুযোগ দেন আগামী দিনে আরও উন্নয়ন করবো। কাজেই ওয়াদা দেন আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরের পর যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।

যশোরে জনসভা করতে পেরে আমি আনন্দিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যশোরে আমার নাড়ির টান আছে এখানকার মাটিতে আমার নানা শেখ জহুরুল হক শুয়ে আছেন তিনি যশোরে চাকরি করতেন।

আমার মায়ের বয়স যখন তিন বছর ছিল তখন তিনি মারা যান। ওই সময় যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ ছিল, এর কারণে এখানে আসা যায়নি। তাই আমার নানাকে এখানে দাফন করা হয়েছে। এখানে আমার নানার স্মরণে আইটি পার্ক করা হবে।যেখানে যুবসমাজ প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।এছাড়া ইপি জেড সহ ভাব দাহ জলবদ্ধতার অবসান এবং যশোর শহরের শামস-উল হুদা স্টেডিয়াম সংস্কার করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন এজন্য যা যা দরকার আমাদের সরকার কাজ করবে। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। একইসঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে লোক জন এসে জড় হতে থাকে। দলীয় নেতা-নেত্রী কর্মী সমার্থক সহ নানা স্তরের মানুষ এসে স্টেডিয়াম কানায় কানায় পুর্ন হয়ে আশেপাশের রাস্তাঘাট যে যেখানে পারে অবস্থান নেয়। করোনার পর এই প্রথম জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যশোর শহর কানায় কানায় পুর্ন হয়ে যায়।


যশোরে বিশাল জনসমুদ্রে আরও উন্নয়নের আশ্বাস – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here