ভোলার তজুমদ্দিন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে-২০২২ অনুষ্ঠিত

0
112

ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা:

ভোলার তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়নে চর মোজাম্মেলে “আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন ” শীর্ষক স্লোগানে তজুমদ্দিন থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য শনিবার সকাল ১১টায় ৩নং চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেল এলাকার মুক্তিযোদ্ধা বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্যে রাখেন তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। তিনি মাদক, জুয়া, নারী নির্যাতন,বাল্যবিয়ে সহ যাবতীয় অন্যায় মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান।আরো বক্তব্য রাখেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম শহিদুল্লাহ কিরন। এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের জনপ্রতিনিধিগন, রাজনৈতিক ব্যক্তি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


ভোলার তজুমদ্দিন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে-২০২২ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here