কালিগঞ্জের মৌতলায় লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত

0
174

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সৎ যোগ্য মেধাবী ও নৈতিকতায় উজ্জীবিত মানুষ গড়তে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিকার বিকল্প নাই। এই বার্তা সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলার প্রান কেন্দ্রে অবস্হিত লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

৩রা ডিসেম্বর শনিবার সকাল দশটায় কালিগঞ্জ উপজেলার মৌতলায় লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলের হল রুমে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠানে সভাপতি হিসাবে কাজী রফিকুর রহমান ও স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নম্বর মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল,বাংলাদেশ আওয়ামী লীগ মৌতলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ একলাছুর রহমান,সাবেক ব্যাংকার ও মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোল্লা আব্দুল কাদের, লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সাত নম্বর ওয়ার্ডের সদস্য কাজী হাফিজ উদ্দিন বাবু, মৌতলা মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আনারুল ইসলাম, শিমু রেজা এমপি কলেজের প্রভাষক শাহিনুর রহমান ও প্রভাষক আনিসুর রহমান,মৌতলা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির সভাপতি আজগার আলী,সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুন্নবী শাহিন ও আবু সাঈদ প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসা লেখাপড়ার গুণগতমান উন্নয়ন সহ বিস্তারিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট উপহার দেওয়া হয়। অভিভাবক সমাবেশে স্কুলের প্রায় ২ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।


কালিগঞ্জের মৌতলায় লাইসিয়াম প্রি ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here